শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৯ দেখা হয়েছে

চট্টগ্রাম:-চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ছুরিকাঘাতে সাজ্জাদ হোসেন (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। শুক্রবার রাত নয়টার দিকে ৭-৮ জনের একটি দল সাজ্জাদকে ছুরিকাঘাতের পর চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। সাজ্জাদ স্থানীয় খলিপাপাড়ার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে।

চান্দগাঁও থানাও ওসি জাহিদুল কবির জানান, শুক্রবার রাত নয়টার দিকে খাজা রোডের একটি দোকানের সামনে সাজ্জাদের সাথে কথা কাটাকাটির জের ধরে ওয়াসিম (১৭), ফারুক (১৮) ও শামীমসহ (১৭) অজ্ঞাত আরো ৭/৮ জনের একটি দল উপর্যপুরি ছুরিকাঘাত করলে সে গুরত্বর আহত হয়। পরবর্তীতে তার পরিবার তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত চারটার দিকে চিকিৎসকরা সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সাজ্জাদের বাবা আবু সিদ্দিক চান্দগাঁও থানায় মামলা করলে শনিবার বিভিন্ন সময়ে চান্দগাঁও থানার মৌলভীপাড়া, বাহির সিগন্যাল এবং হামিদচর এলাকায় অভিযান পরিচালনা তরে অভিযুক্ত ফারুক (১৮) ও শামীমকে (১৭) গ্রেফতার করা হয়। এসময় খুনের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। ইতিমধ্যে সাজ্জাদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions