শিরোনাম
উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ

যুবককে পিটিয়ে হত্যার দাবি পরিবারের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১২৩৮ দেখা হয়েছে

সিলেট: সিলেটে বাবলু মিয়া (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল ৩টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে, মঙ্গলবার রাতে তাকে অজ্ঞাত পরিচয় লোকজন হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। তবে এসময় বাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে উল্লেখ করেছিলেন তারা।

পুলিশও মেডিকেল রিপোর্টে বিষয়টাকে সড়ক দুর্ঘটনা হিসেবেই বলা হচ্ছে।

বাবলু সিলেট মহানগরীর আখালিয়ার ধানুকাটারপাড় গ্রামের সিকান্দর মিয়ার ছেলে।

বাবলুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোবাইল ফোনে তাদের জানানো হয়- তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। তবে যারা ভর্তি করেছিল- তারা পালিয়ে যায়। পরে বুধবার বিকাল ৩টার দিকে বাবলু মারা যায়।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তার লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাবলুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, আমরা লাশটি দেখিনি, বিষয়টি জেনেছি। হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছিলেন, তারা কথা বলে গেছেন। তবে কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions