শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

বান্দরবান সীমান্তের ওপারে গোলাগুলি চলছেই,খুলেছে পাঁচ স্কুল

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৪৫৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি ও ভারী রকেট লঞ্চার নিক্ষেপ অব্যাহত রয়েছে। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সোমবার দুপুরে বন্ধ করে দেওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান গতকাল সকাল থেকে আবার খুলে দেওয়া হয়েছে। প্রচণ্ড গোলাগুলি ও বিকট শব্দে বোমা বিস্ফোরণের কারণে নিরাপত্তার স্বার্থে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু এলাকার ওই পাঁচটি স্কুল সোমবার দুপুর ১টার পর সাময়িকভাবে বন্ধ করা হয়। স্কুল খুলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল সকাল থেকে ঘুমধুম সীমান্ত এলাকার বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকূল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পুনরায় চলছে। সীমান্তের এপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions