শিরোনাম
রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২ রাঙ্গামাটি আইটি স্কুলে আধুনিক কম্পিউটার ল্যাব চালু দীপন তালুকদার দিপু: দীর্ঘ রাজনৈতিক পথচলা ও নতুন অধ্যায়ের গল্প চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ: এক মাসে ১৬ মৃত্যু, আক্রান্ত ২৪৩০ থানা পর্যায়েও সাইবার নজরদারি, ‘অপতথ্য’ নির্ধারণ করবে কে রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪, জিম্মায় এক যুবক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের পাহাড়ে বিএনপির রাজনৈতিক উত্তরাধিকার থেকে নিজস্ব নেতৃত্বে উঠে আসার গল্প

রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে বিশেষ অভিযান চালিয়ে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন শাকিল, পাঁচটি মাদক মামলার পলাতক আসামি ফারুক, মাদক কারবারি ও মাদক সেবীসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) রাঙ্গামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মঈন উদ্দিন শাকিল রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। কাঠাঁলতলী এলাকার বাসিন্দা শাকিলকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তবলছড়ি মাছবাজার এলাকার বাসিন্দা মো. ফারুককে পাঁচটি মাদক মামলার পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া মাদক কারবারির অভিযোগে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—স্বর্ণটিলা এলাকার ইলিয়াস রনি ও নাজিম উদ্দিন, রিজার্ভ বাজারের জাহেদ, পুরাতন হাসপাতাল এলাকার মোসলেম খাঁ ভূট্রো এবং রিজার্ভ বাজারের তালাশি। পুলিশ তাদের মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তারা হলেন—স্বর্ণটিলা এলাকার আবু তালেব, শান্তিনগরের হাসান সুজন, তবলছড়ি ওয়াপদা কলোনির নিশান এবং বালুখালী ইউনিয়নের বাঁশি চাকমা।
এছাড়া স্বর্ণটিলা এলাকার মো. সাইদুল ইসলামকে একটি জিআর পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌর এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি, মাদক সেবী, পরোয়ানাভুক্ত আসামি এবং সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৮, ৯ ও ১০ নম্বর আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ নিয়ন্ত্রণে কোতয়ালী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions