শিরোনাম
রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ

৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিলের হার মোট প্রার্থীর ২৮ শতাংশ। মনোনয়নপত্র জমা পড়েছিল মোট ২ হাজার ৫৬৮টি। বাছাই শেষে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষিত হয়েছে।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। কিন্তু, গত ৩০ ডিসেম্বর তিনি প্রয়াত হন। খালেদা জিয়া মৃত্যুবরণ করায় ওই তিন (ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন) আসনে তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তালিকায় রাখা হয়নি।

মনোনয়পত্র বাতিল ও বৈধ প্রার্থীর হিসাব রবিবার রাতে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে দেখা যায়, বিএনপির ২৫, জামায়াতে ইসলামীর ১০, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৯, জাতীয় পার্টির (জাপা) ৫৯, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ২৫ এবং স্বতন্ত্র ৩৩৮ জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া অন্য প্রার্থীরা অন্যান্য দলের। বিএনপির ক্ষেত্রে অনেকে দলীয় মনোনয়ন জমা দেননি বলে বাতিল হয়েছে।

এদিকে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসির কাছে আপিল করা যাবে। আজ সোমবার ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত নেওয়া হবে আপিল আবেদন। আবেদন গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অঞ্চলভিত্তিক বুথ প্রস্তুত করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions