শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

রাঙ্গামাটিতে এসএসএসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা, ৩ শিক্ষক আটক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩৬৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষাকেন্দ্রে নকলে সহায়তা করার দায়ে ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সহায়তা দায়ে তাদের আটক করা হয়েছে।

আটকৃত শিক্ষকরা হলেন- বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপায়ন চাকমা (৪৩), মাচালং উচ্চ বিদ্যালয়ের সহকারীর শিক্ষক মিন্টু চাকমা (৪৫) ও বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুর আয়শা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার সময় তিন শিক্ষককে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে।

সাজেক থানার ওসি কানন সরকার বলেন, তিন জন শিক্ষককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions