শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

চট্টগ্রামের মীরসরাইয়ে বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়া বাইপাসে দ্রুতগামী বাসের ধাক্কায় সাদিয়া ইয়াসমিন জুথি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়তাকিয়া ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা সাদিয়া ইয়াসমিন জুথি উদ্ধার করে স্থানীয় বড়তাকিয়া বেসরকারি রেডিয়েন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদিয়া ইয়াসমিন জুথি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগড়া স্টেশন এলাকার বাসিন্দা। সাদিয়া আফরিন জুথি আবুল কাসেম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, চট্টগ্রাম থেকে আসা একটি বাস বড়তাকিয়া ইউটার্ন এলাকা অতিক্রম করার সময় অটোরিকশাটি রাস্তা পার হওয়ার উদ্দেশে হঠাৎ মহাসড়কে উঠে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাদিয়া ইয়াসমিন জুথির মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনা সম্পর্কে এখনো জানতে পারিনি। খোঁজ খবর নিচ্ছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions