শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গুনিয়ায় আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দিলীপ বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় নিলুফা বেগম (৫০) ও মোহাম্মদ নয়ন (২০) নামে আরও দু’জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জাযায়, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মঘাইছড়ি এলাকায় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। এসময় মোটরসাইকেল চালক ও সিএনজি অটোরিক্সার দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পথে দিলীপ বড়ুয়ার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন হালদার বলেন, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকাল দশটার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের হরিহর-সারাশিয়া সড়কে সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions