শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার সংলগ্ন এলাকায় পণ্যবাহী মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইছং ম্রো (২৩) মেনরাও ম্রো (১৫)। আহত হয়েছেন তলিয়ান ম্রো (২০)। হতাহতদের সবার বাড়ি দলিয়ান পাড়ায়।

জানা যায়, মুরং বাজার এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে পণবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে প্রথমে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স পরে বান্দরবান সাধারণ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রুমা বাজারগামী একটি পণ্যবাহী গাড়ি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর চালক কৈক্ষ্যংঝিড়ি এলাকায় গাড়িটি ফেলে পালিয়ে যায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সরোয়ারদি জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions