শিরোনাম
বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ

খাগড়াছড়িতে এলজিইডি প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ, কার্যালয় ঘেরাও

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪২৭ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ অন্যান্য সেবা পেতে সেবাপ্রার্থীদের ভোগান্তির প্রতিবাদে খাগড়াছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে ঘন্টাব্যাপী বিক্ষোভ করা হয়। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিক্ষোভকারীদের একজন খাগড়াছড়ি পৌর বিএনপির ১নং ওর্য়াডের সভাপতি মো. মমিন। তিনি অভিযোগ করে বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা জন্মনিবন্ধন ও নাগরিক সনদ দেয়ার জন্য টাকা দাবি ও সেবা প্রার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

চলতি ভোটার হালনাগাদ কার্যক্রমে নাগরিক সনদ লাগলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ ছাড়া সেবা নিতে আসাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেন।

আরেক ভুক্তভোগী সাধনা শীল অভিযোগ করে বলেন, এলজিইডির প্রকৌশলী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আমাকে কোনভাবেই নাগরিক সনদ দিচ্ছে না। উনার অফিসে কয়েকবার যাওয়ার পরও সনদের জন্য উনি স্বাক্ষর দেয়নি।

অভিযোগ অস্বীকার করে তৃপ্তি শংকর চাকমা বলেন, আমি একজন চতুর্থ গ্রেডের কর্মকর্তা। পৌরসভার কাউন্সিলর না থাকায় জনপ্রতিনিধির কাজ অতিরিক্ত করতে হচ্ছে। তথ্য যাচাই বাছাই করায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।

৫ আগস্ট পরবর্তী সময়ে পৌরসভার জনপ্রতিনিধিদের পদ বিলুপ্তির কারণে বিভিন্ন বিভাগের প্রধানদের কাউন্সিলরের দায়িত্ব প্রদান করা হয়। এতে নাগরিক সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions