শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষীয় সংসদসহ বিএনপির ইশতেহারে ৩৫ প্রস্তাবনা পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি ইনকিলাব মঞ্চ ও পুলিশ সংঘর্ষ,জাবের-আম্মারসহ কয়েকজন হাসপাতালে বিএনপির ইশতেহার তুলে ধরছেন তারেক রহমান, ফ্যামিলি কার্ড চালুসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় গেলে শান্তিচুক্তি পুনর্মূল্যায়ন করবে–বিএনপি নির্বাচনী ইশতেহার ২০২৬ কক্সবাজারের ৪টি আসনের ৫৯৮ কেন্দ্রের ৩২৯টি ঝুঁকিপূর্ণ কেন জাতীয় গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশে আপত্তি? জামায়াতের মতো মিথ্যাবাদী দ্বিতীয়টি নেই যে দেশ বিশ্বাস করে না, সে উন্নতি করবে কেমন করে : মির্জা ফখরুল আমদানি-রপ্তানি বাণিজ্যে ধাক্কা

গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ জনের লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও অব্যাহত রয়েছে প্রাণহানি। গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার করা হচ্ছে নিহতদের লাশ। সর্বশেষ গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ৫৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা ৪৭ হাজার ৪১৭ জনে পৌঁছেছে।

বুধবার (২৯ জানুয়ারি) আনাদোলু বার্তাসংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকৃত লাশগুলোর সনাক্তকরণ ও গণনা সম্পন্ন করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে নিহতের সংখ্যা এখন ৪৭ হাজার ৪১৭ জন। এছাড়াও, গত ২৪ ঘণ্টায় আরও আটজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৫৭১ জনে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছেন, কিন্তু উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছেন না। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের ফলে মানবিক সংকট আরও তীব্র হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে গাজায় তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় বন্দি বিনিময়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যুদ্ধবিরতি বজায় রাখা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions