শিরোনাম
আতিকুর রহমান রুমন: সাংবাদিকতা থেকে রাষ্ট্রীয় যোগাযোগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ রাঙ্গামাটির কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত কোতয়ালী থানা বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাসহ গ্রেফতার ৫ পশ্চিমবঙ্গে ২৫২মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ পেলো আরও ১০০ জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি ভূমি প্রতিমন্ত্রীর আহ্বান ডেঙ্গুতে একদিনে আরও ৬ প্রাণহানি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন

রাঙ্গামাটির কর্ণফুলী নদীতে নেমে ২ তরুণ নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই তরুণ নিখোঁজের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ দুই যুবকের নাম প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭)। এরমধ্যে শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র এবং সে চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া জিদান দত্তের পুত্র। অন্যদিকে, নিখোঁজ প্রিয়ন্ত দাশ, শাওন দত্তের মাসতুতো ভাই বলে জানা গেছে।

নিখোঁজ দুই তরুণের বন্ধু সালমান আহমেদ জানান, তারা ৯ জন এক সঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাই ভ্রমণে আসেন। এরপর তারা কাপ্তাইয়ে কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর ৯ জনের মধ্যে ৪ জন নদীতে গোসলে নামে। এরপর ২ জন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামারপূর্বে মাদক সেবন করেছিল বলে জানিয়েছে।

দুপুর দেড়টার দিকে নদীতে নেমে দুই তরুণ তলিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তরুণদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কাপ্তাই ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, নিখোঁজ দুই তরুণকে উদ্ধারে কাজ চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions