শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪৬৫ দেখা হয়েছে

চট্টগ্রাম:- ফটিকছড়িতে চাল্লিশা ফাতিহার প্রোগ্রামে গিয়ে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও ওয়াজিহা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরা গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে তাবাসসুম ওই এলাকার মৃত আজম খানের মেয়ে এবং তার বান্ধবী ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে।

বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক আলী বলেন, তাবাসসুমের পিতা চল্লিশ দিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।
আজ চাল্লিশা ফাতিহার আয়োজন ছিল বাড়িতে। পরিবারের আত্মীয়-স্বজনরা এসেছিলেন সেখানে। দুপুরে বাড়ির লোকজন তাবাসসুম ও ওয়াজিহাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনরা। সেখান উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহ বাড়িতে নিয়ে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions