শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে ইউপিডিএফ এবং জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধ,আহত অন্তত ৫

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৪৮৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফের (মূল) সঙ্গে বন্দুকযুদ্ধে জেএসএসের (মূল) অন্তত ৪-৫ জন আহত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ১০ নম্বর কিচিং পাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ইউপিডিএফ, মূলের কমান্ডার মঙ্গল চাকমা ও দেবাশীষ চাকমার নেতৃত্বে প্রায় ৩০ জন এবং জেএসএস মূলের কমান্ডার তীপ্তি চাকমার নেতৃত্বে ২৪-২৫ জনের একটি সশস্ত্র গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাদের মধ্যে প্রায় ১০০ রাউন্ড গুলিবিনিময় হয়।

সূত্রে জানা যায়, ইউপিডিএফ মূলের পরিকল্পিত হামলায় জেএসএসের ৪-৫ জন গুরুতর আহত হয়েছে পরবর্তীতে জেএসএসের আরো কিছু সদস্য (১৫/১৬) উক্ত স্থানে গিয়ে শক্তি বৃদ্ধি করেছে। অপরদিকে ইউপিডিএফ ঘটনা ঘটিয়ে পিছনে সরে হলেন্দ্র কারবারি পাড়া এবং বালুআদাম এলাকায় চলে গেছে।

বর্তমানে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। বর্ণিত সংঘর্ষের প্রেক্ষিতে সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল বিলম্বিত বা বাধাগ্রস্ত হতে পারে বলে জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions