শিরোনাম
রাঙ্গামা‌টির সাজেকে নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক স্লোগান: ৬ পর্যটক আটক প্রবাসীর বাড়িতে ডাকাতের হানা, ছেলের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণ পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ২৭ রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি নিম্ন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি রাঙ্গামাটি থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশী মুদ্রা জব্দ, আটক ২ পাহাড়ের স্থিতিশীলতায় সরকারের নতুন উদ্যোগ,পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি, ৫২ বিশিষ্টজনের উদ্বেগের মধ্যেও ইতিবাচক প্রত্যাশা একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ১৩ দোকান, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গামাটিতে যুবদল নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৪১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলা শহরের রিজার্ভবাজার এলাকা থেকে নাশকতা চেষ্টার অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) সকালে জেলা শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত রিজার্ভবাজার মাছ বাজার থেকে মো. সাইফুল ইসলাম সাবুকে আটক হয় বলে অভিযোগ যুবদল নেতাদের।

জানা গেছে, মো. সাইফুল ইসলাম ওরফে সাবু জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক।

রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম অভিযোগ করে বলেন, ‘রিজার্ভবাজার মাছ বাজার থেকে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে জেলা যুবদল নেতা সাবুকে আটক করা হয়। এখন সাবু কোথায় আছে আমরা এখনো জানতে পারিনি।’

এদিকে, রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নাশকতার চেষ্টার অভিযোগে যুবদলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাকে দুপুরে রাঙ্গামাটির আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরন করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions