শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়ির রামগড়ে ২টি অস্ত্রসহ ইউপিডিএফের চিফ কালেক্টর সজল গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৩১১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়া হতে পিস্তল ও এলজিসহ সুবেল ত্রিপুরা প্রকাশ সজল (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোররাতে পুলিশের এক বিশেষ অভিযানে সে গ্রেফতার হয়। সে একটি মামলার সাজাপ্রাপ্ত ও অপর তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে জানা যায়।

পুলিশ জানায়, সজল ইউপিডিএফের মূল গ্রুপের প্রধান চাঁদা কালেক্টর ছিল।

পুলিশ আরো জানায়, গোপনসূত্রে খবর পেয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে ও রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিনের নির্দেশনায় রামগড় থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জরিচন্দ্রপাড়ায় অভিযান চালায়।

এসময় একাধিক মামলার পরোয়ানাভূক্ত আসামী সুবেল ত্রিপুরা প্রকাশ সজলকে (২৮) গ্রেফতার করে পুলিশ। পুলিশ তার বসতঘর তল্লাশি করে দেশিয় তৈরি একটি পিস্তল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও দুটি মোবাইল ফোন সেট উদ্ধার করে।

ওসি মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গ্রেফতার সুবেল ত্রিপুরা প্রকাশ সজলের বিরুদ্ধে থানায় অস্ত্রসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তার তিন বছরের সাজা হয়। চারটি মামলায়ই সে পরোয়ানাভূক্ত পলাতক আসামী।

তিনি আরও জানান, মঙ্গলবার তার নামে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করার পর আদাল তাকে জেলা কারাগারে প্রেরণ করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions