শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

রাঙ্গামাটিশহীদ আব্দুল্লাহ’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই যোদ্ধা ও সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর রুহের মাগফেরাত কামনা করে শুক্রবার বাদে জুমা, রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো. হাবীব আজম, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজ, সরকারি কলেজ এর শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম সৈনিক মো. ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলমসহ সাধারণ ছাত্র- জনতা উপস্থিত ছিলো।

তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ বৃহস্পতিবার মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।(বিজ্ঞপ্তি)

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions