শিরোনাম
কক্সবাজারের রামুতে সহিংসতার ১৪ বছর: হয়রানি বন্ধে বিতর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি চান বৌদ্ধ সম্প্রদায় কক্সবাজারে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রাঙ্গামাটিতে যুবকের রহস্যজনক মৃত্যু ভারতে ‘৬৫০ বছরের পুরোনো’ শাহী মসজিদের অংশ ভাঙার নেপথ্যে কী? বন উজাড় হচ্ছে, আসছে বিপর্যয়; জাতিসংঘের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন ২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা

বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন: চেয়ারম্যান থানজামা লুসাই

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে। পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ১৯৯৭ এর ১৬-ক (৪) উপধারা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ৪(২) উপধারায় থানজামা লুসাইকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম এক স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তকালীন সরকার অধীনে জেলা পরিষদের ১৫ জন সদস্য গঠন করা হয়। তারা হলেন- বান্দরবান সদর রেইছা থেকে রাজুময় তচঙ্গ্যা, চম্পাতলী থেকে ম্যা ম্যা নু মারমা, থানচি উপজেলা থেকে এডভোকেট উবাথোয়াই মারমা, রাজবিলা থেকে উমং চিং মারমা, থানচি হেডম্যান পাড়া থেকে খামলাই ম্রো, বান্দরবান পৌর এলাকা থেকে মংএ চিং চাক, থানচি মরিমন পাড়া থেকে সানাই প্রু ত্রিপুরা, রুমা উপজেলা থেকে লালজার লম বম, রোয়াংছড়ি থেকে নাফ্রাং খুমী, আলীকদম থেকে সাইফুল ইসলাম, বান্দরবান সদর থেকে মোহাম্মদ নাছির উদ্দিন, বান্দরবান পৌর এলাকা থেকে মোহাম্মদ আবুল কালাম, বান্দরবান পৌর শহর মধ্যম পাড়া থেকে এডভোকেট মাধবী মারমা ও বান্দরবান বাজার থেকে খুরশিদা ইসহাক।

পুনরাদেশ না দেয়া পর্যন্ত উর্পযুক্তভাবে পুনর্গঠিত অর্ন্তবতীকালীন পরিষদ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এই আইনের সকল সংশোধনীর বিধান অনযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সকল দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions