শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে শঙ্কা কাটিয়ে পর্যটক আসছে

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত প্রত্যাহারের পর শুক্রবার (১ নভেম্বর) থেকে আবারও পর্যটকরা ভ্রমণ করতে শুরু করেছেন।

আজ সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় এদিন সকাল থেকে রাঙ্গামাটিতে আশানুরূপ পর্যটকের দেখা মিলেছে।

এদিকে সকাল থেকেই রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটকদের আনাগোনা ছিল। দলে দলে পর্যটকদের ঝুলন্ত সেতুতে ঘুরে বেড়াতে দেখা গেছে। ঝুলন্ত সেতু দিয়ে হাঁটা-চলার পাশাপাশি অনেকেই কাপ্তাই হ্রদে নৌবিহার করেছেন।

রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য দেখে মোহিত পর্যটকরা জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। অনেকদিন পর রাঙ্গামাটিতে আসতে পেরে তারা খুশি।

ঢাকা থেকে আসা পর্যটক মফিজুর রহমান বলেন, অনেক পর রাঙ্গামাটি আসতে পেরে ভাল লাগছে। কোন ভয় লাগছে না। নিরাপত্তা নিয়ে তিনি খুশি বলে জানান।

নোয়াখালী থেকে বেড়াতে আসা পর্যটক শারমিন আক্তার বলেন, সমতলের চেয়ে পাহাড়ি জেলা সুন্দর। মা- বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বেড়াতে এসেছি। ভাল লাগছে অনেক।

এদিকে পর্যটক আসতে শুরু করায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্থি ফিরেছে।

পর্যটন নৌযান ঘাটের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, মাসখানেক পর্যটক আগমন বন্ধ থাকায় তারা আর্থিক ভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আজ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ট্যুরিস্ট বোট মালিক-শ্রমিকরা সকলে খুশি বলে জানান।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন হিসেবে আজ বেশ ভালোই পর্যটক সমাগম হয়েছে। সবাই ঝুলন্ত ব্রিজে যাচ্ছেন। সেখানে বোট নিয়েও পর্যটকরা কাপ্তাই হ্রদ ভ্রমণ করছেন। পর্যটক আগমনের হারটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা এবং রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং বহুজন আহত হয়েছিলো।

পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিলো স্থানীয় প্রশাসন।

তবে গতকাল বুধবার প্রশাসন ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন বলে ঘোষণা করেন। তবে বান্দবানের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions