শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৫২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট পদধারী ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নিহত পাঁচ সেনারা হলেন- মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী ১ অক্টোবর ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে একটি অনুপ্রবেশ শুরু করার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরাইলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত মাসের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরাইল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions