শিরোনাম
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ বান্দরবান থেকে ফিরে জ্বর-খিচুনি, ৩ দিন কোমায় থাকার পর মৃত্যু অধ্যাপক জুথির রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা প্রেসক্লাবের নতুন ৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন রাঙ্গামাটি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু বান্দরবানের দুর্গম পাহাড়ের ১৮টি স্পটে সুপেয় পানির ব্যবস্থা করলেন সাচিং প্রু জেরী

লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে ৫ ইসরাইলি সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় তাদের পাঁচ সেনা নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন মেজর, একজন ক্যাপ্টেন এবং অন্য তিন জন স্টাফ সার্জেন্ট পদধারী ছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

নিহত পাঁচ সেনারা হলেন- মেজর ওফেক বাচার, ক্যাপ্টেন ইলাদ সিমান টভ, স্টাফ সার্জেন্ট ইলিয়াশিভ ইতান উইডার, স্টাফ সার্জেন্ট ইয়াকভ হিলেল, এবং স্টাফ সার্জেন্ট ইহুদাহ ডর ইয়াহালোম।

বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে ওই লড়াইয়ের সময় একজন অফিসার এবং দুই অতিরিক্ত সেনা গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের একটি হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে ইসরাইলি বাহিনী ১ অক্টোবর ইসরাইলের উত্তর সীমান্ত জুড়ে একটি অনুপ্রবেশ শুরু করার পর দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালাচ্ছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর থেকে হাসাসকে সমর্থন দিয়ে ইসরাইলে মাঝে মাঝে হামলা করতে শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত মাসের মাঝামাঝি সময় থেকে হিজবুল্লাহ দমনে লেবাননে জোরালো অভিযান শুরু করেছে ইসরাইল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions