শিরোনাম
চট্টগ্রামে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪, তিনজন অস্ত্র ব্যবসায়ী জামিন জালিয়াতি,বেরিয়ে গেলেন বান্দরবানের‘কুকি-চিনের’ পোশাক সরবরাহকারী মামলার আসামি পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ,রূপপুরে বিকালে শুরু হচ্ছে ‘জ্বালানি লোডিং’ কার্যক্রম ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৫ সারা দেশে সরব জামায়াত,জুলাই সনদ ও গণভোট নিয়ে মাঠে তৎপর দলগুলো সংসদেও সক্রিয় জোটের সংসদ সদস্যরা জাতীয় আইন সহায়তা দিবস: সেবাগ্রহীতাদের ৭৫ শতাংশই নারী বান্দরবানের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বজ্রপাতে ৪ জেলায় ৯ জনের মৃত্যু খাল খননে আশার আলো দেখছে পাহাড়ের মানুষ রাঙ্গামাটিতে বয়স্ক বন্য হাতির মৃত্যু, পাশে শোকে কাতর সঙ্গী হাতি

বান্দরবানে পড়তে যাওয়া হলো না রাঙ্গামাটির উহাইনু মার্মা’র

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

বান্দরবান:- পড়তে আর যাওয়া হলো না শিক্ষার্থী উহাইনু মার্মা’র (১৪)। মঙ্গলবার (২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে বজ্রপাতে নিমিষে প্রাণ হারায় এই শিক্ষার্থী।

এ ঘটনায় পরিবারের পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষার্থী উহাইনু মার্মা পার্বত্য জেলার বান্দরবানের রুমায় পাইন্দু ইউনিয়নের দুর্গম তংমক পাড়া বাসিন্দা মংছোহ্রী মার্মা ও হ্লায়ইচিং মার্মার বড় ছেলে।

তংমক পাড়াবাসী ও পারিবারিক সূত্র জানায়, চারদিন আগে চিকিৎসার জন্য রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী উহাইসিং মার্মা বাড়িতে চলে আসে। তাদের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এক বন্ধুর বাড়িতে জুমের ভুট্টা ভাজা খাওয়া অবস্থায় বজ্রপাতের আঘাতে প্রাণ হারায় উহাইনু।

পরে রাত সাড়ে আটটার দিকে সামাজিক নিয়মে পাড়ার কবরস্থানে তাকে কবর দেয়া হয়েছে বলে নিহত শিক্ষার্থীর কাকা মংবাসা মার্মা জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions