শিরোনাম
ঈদের ছুটিতে উপচে পড়া ভিড়, লাখো পর্যটকের পদচারণায় মুখর তিন পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়িতে যোগাযোগ ও কৃষিতে বিপ্লব ঘটাতে ৭ টি জায়গায় খনন  প্রয়োজন  উত্তর-পূর্ব ভারত, মায়ানমার ও বাংলাদেশ ভূখণ্ডে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ছক ও ষড়যন্ত্র! ইরান যুদ্ধ দীর্ঘ হলে কোন দেশ আগে ‘ধাক্কা’ খাবে, নাজুক অবস্থানে কারা? যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালি,খাদ্য সংকটে পড়তে পারে প্রায় ১০ কোটি মানুষ দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস করার দাবি ইরানের এক মাসের নবজাতক সরকার: ঘরে বাইরে চ্যালেঞ্জ রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো

বাংলাদেশকে ভেঙে নতুন দেশ তৈরির ক্ষমতা আছে, ভারতীয় নেতার হুমকি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১৭ দেখা হয়েছে

ডেস্ক রর্পোট:- ভারতের ক্ষমতাসীন বিজেপির মিত্র দল ত্রিপুরা মোথার শীর্ষ নেতা প্রদ্যোত কিশোর হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে ভেঙে আরেক নতুন দেশ তৈরির সক্ষমতা তাদের আছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশে সংখ্যালঘু এবং উপজাতিদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ত্রিপুরায় মিছিল করেছে স্থানীয় রাজনৈতিক দলটি।

তিনি বাংলাদেশকে ভাঙার হুমকি দেওয়ার পাশাপাশি দাবি করেন; যদি ত্রিপুরা সাহায্য না করত তাহলে বাংলাদেশও হতো না এবং মুক্তিবাহিনী বলেও কিছু থাকত না।

প্রদ্যোত কিশোর বলেন, “আজ মুসলিমরাও আমাদের হিন্দু মন্দিরগুলো রক্ষা করে। আমাদের রাজবাড়িতে এখনো নামাজ হয়। এটি ভারত এবং আমাদের সংস্কৃতি। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ এই বিষয়টিকে শ্রদ্ধা জানায় না। ত্রিপুরাকে ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকত না, থাকত না মুক্তিবাহিনীও।”

তিনি আরও বলেন, “বাংলাদেশিরা এখন ভারতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তারা বলে তারা নাকি ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য দখল করবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে চাপ দিতে হবে তারা যেন বাংলাদেশের বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে।”

বাংলাদেশে ভাঙার হুমকি দিয়ে বিজেপির মিত্র দলের এই নেতা বলেন, “ভারত চুপ ছিল কারণ শেখ মুজিব এবং শেখ হাসিনা ভারতের বন্ধু ছিলেন। কিন্তু এই বন্ধুত্ব এখন আর নেই। যদি বাংলাদেশিরা আমাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমি তাদের মনে করিয়ে দিতে চাই, পাকিস্তান ভেঙে ভারত বাংলাদেশ তৈরি করেছে। বাংলাদেশ ভেঙে আরেকটি দেশ তৈরি করার সক্ষমতাও ভারতের আছে। যদি তারা সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ না করে আমরা চুপ থাকব না।”

তিনি দাবি করেন, তার পরিবার আগে ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, কুমিল্লা এবং চট্টগ্রামকে শাসন করত। ওই সময় সবাই মিলেমিশে থাকত। কিন্তু এখন সেই অবস্থা নেই।

সূত্র: মাইইন্ডিয়া

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions