শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ভারতে পালাতে গিয়ে চট্টগ্রাম ছাত্রলীগের সহ সভাপতি আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।

আটক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহসান (২৪) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় ৩টি মামলা হয়েছে। এসব মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার তার শশুর বাড়িতে আশ্রয় নেয়।

তিনি জানান, আজ ভোরে দিকে সীমান্ত দিয়ে পালানোর কথা ছিল তার, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions