শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ বিমানবন্দরে যাত্রী আটক

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই দল।

আটক যাত্রী হলেন- মো. জাকির হোসেন (৫৩)। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায়।
পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার বংশাল শিক্কাটুলি এলাকায়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানিয়েছেন, জাকির হোসেন ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটযোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তখন তাকে তল্লাশি করা হলে তার কাছে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে দুই কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) পাওয়া যায়। বাংলাদেশি টাকায় সর্বমোট দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার।

তাসলিম আহমেদ বলেন, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে অর্থ পাচার করেন বলে স্বীকার করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions