শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

চট্টগ্রামের বহদ্দারহাটে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চট্টগ্রামের বহদ্দারহাটে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে চট্টগ্রাম বহদ্দারহাটে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বলেন, ‘আহত চারজনই ছররা গুলিতে বিদ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা মোটামুটি ভালো।’

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট চত্বরে সমাবেশ শেষ করেন বিক্ষোভকারীরা। পরে তাঁরা টাইগারপাস, জিইসি মোড় ও বহদ্দারহাটে সমাবেশ করেন। সন্ধ্যা ৬টার দিকে দুই নম্বর গেটে শিক্ষামন্ত্রীর বাসায় হামলার ঘটনা ঘটে। এরপরই বহদ্দারহাটে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।

এর আগে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions