শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পটিয়ায় চলন্ত ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৪৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পটিয়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সকালে হাটতে বের হয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় উপজেলার বাহুলী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেনের সাথে ধাক্কা লেগে এই মহিলার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত মহিলার নাম লায়লা বেগম (৭৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামের পৌরসভাধীন চৌধুরী পাড়ার মৃত জরি আহম্মদ চৌধুরীর স্ত্রী।

খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জিআরপি পুলিশের কর্মকর্তা ও রেলওয়ের বেশকিছু কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়।

লাশের সুরতহাল রিপোর্টশেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জিআরপি পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions