শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

প্রেমের টানে শ্রীলঙ্কার তরুণী ফটিকছড়িতে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। তিনি শ্রীলঙ্কার বাসিন্দা। বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন। আর আজ শুক্রবার রাতে তাদের বিয়ে পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক সুন্দরী তরুণীর সাথে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার বাংলাদেশে আসেন। আজ বিয়ের পর নব দম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনেরা। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখা হয়।

মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। মোরশেদের ছোট ভাই রাকীব বলেন- ভাবীর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions