শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

কেনো কন্যাকুমারীতে ধ্যান করছেন মোদি?

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৮৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কন্যাকুমারী (ভারতের সবচেয়ে দক্ষিণ প্রান্ত) সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিবেকানন্দ রক মেমোরিয়ালে ১ জুন সন্ধ্যা পর্যন্ত ধ্যানমগ্ন থাকবেন। আজ (৩১ মে) তার ধ্যানের দ্বিতীয় দিন। প্রধানমন্ত্রী মোদির ধ্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে গেরুয়া কুর্তা এবং গামছা গায়ে দেখা যাচ্ছে। তিনি স্বামী বিবেকানন্দের মূর্তির সামনে বসে ধ্যান করছেন। ১৩১ বছর আগে এখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন স্বামী বিবেকানন্দ।

ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর দিয়ে জানায়, ধ্যানমগ্ন থাকার সময় মোদির ডায়েটে থাকছে মূলত: ডাবের পানি, আঙুর ফলের রস এবং জুসের মতো তরল খাবার। ৪৫ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন তিনি। কারো সঙ্গে কোন কথা বলবেন না। টানা ৪৫ ঘণ্টা মৌনব্রত পালন করবেন।

ওই ধ্যানের জায়গা থেকে বাইরেও আসবেন না। বেশিরভাগ সময় কাটাবেন ধ্যান করেই।

উল্লেখ্য, বৃহস্পতিবার কন্যাকুমারী পৌঁছেছেন মোদি। কন্যাকুমারী পৌঁছে তিনি ভগবতী আম্মান মন্দিরে প্রার্থনা করেন ও পুজো দেন। লোকসভা নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর, মোদি প্রতিবারই আধ্যাত্মিক যাত্রায় যান। ২০১৯ সালের নির্বাচনী প্রচারের পর তিনি কেদারনাথ গিয়েছিলেন। আর ২০১৪ সালে মোদি প্রতাপগড়ে গিয়েছিলেন।

কন্যাকুমারী নানাদিক থেকে বিশেষ

কন্যাকুমারী ভারতের জন্য বিভিন্ন দিক থেকে বিশেষ। এখানেই ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলরেখা মিলিত হয়েছে। কন্যাকুমারীতে আরব সাগর, ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়। একভাবে বলা যায়, কন্যাকুমারীতে গিয়ে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions