শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

এনজিও নারী কর্মী চম্পা চাকমা খুনের ঘটনায় মামলা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৭৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে (২৮) প্রকাশ্যে ছুরিকাঘাতে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৫ মার্চ) রাতে নিহত চম্পা চাকমার বোন জামাই সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় মো. এনামুল হক (২৭) নামে ওই এনজিও সংস্থার এক গ্রাহককে আসামি করা হয়েছে। অভিযুক্ত এনাম উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

চম্পা চাকমা রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিময় চাকমার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিলেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী সপ্তর্ষী চাকমাসহ বের হয়েছিলেন তিনি। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল ঘাতক এনাম। ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এনাম পেছন থেকে চম্পা চাকমার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘাতক এনাম তার বোনের মাধ্যমে এক লাখ টাকা ঋণ নিয়েছিলো। গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের একটি কিস্তি দেওয়ার কথা থাকলেও সে পরিশোধ করতে পারেনি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য বার বার তাগাদা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এনাম এ ঘটনা ঘটিয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী বলেন, থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় ব্যবহৃত ছুরি পুলিশ উদ্ধার করেছে। ঘাতক এনামকে গ্রেফতারে অভিযান চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions