শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে পড়ে ছিল নবজাতক, উদ্ধারের পর বিক্রি !

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাতের আঁধারে রেললাইনের পাশে কান্না করছিল একটি শিশু। কান্নার উৎস খুঁজতে খুঁজতে বোয়ালখালী উপজেলার গোমদন্ডী স্টেশনের পরে জামালের ভাতঘর সংলগ্ন রেললাইনের পাশে পাওয়া যায় এই নবজাতক শিশুটিকে। পরে শিশুটিকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।

১০ মে (শুক্রবার) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বলেছেন, রাতের আঁধারে মেয়ে শিশুটিকে কেউ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়েটি কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, রাতেই শিশুটিকে পটিয়া উপজেলার এক পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়েছে। সম্ভবত ৭ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions