শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে প্রাণ গেল দুই লবণচাষির

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৭৬ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের পেকুয়ায় লবণ মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই লবণ চাষির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকা ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোহাম্মদ দিদার (২৬) ও আরফাত হোছাইন (১২)।

নিহত দিদার ওই এলাকার জমিরউদ্দীনের পুত্র ও এক সন্তানের পিতা। অন্যদিকে নিহত আরফাত হোছাইন রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড চরিপাড়া এলাকার জামাল হোছাইনের পুত্র।

মগনামা ইউপির ৭নং ওয়ার্ডের এমইউপি বদিউল আলম জানান, ভোররাতে কালবৈশাখি ঝড় ও বজ্রপাত শুরু হলে সে দ্রুত লবণমাঠে গিয়ে পলিথিন তোলা কাজ করার সময় তার শরীরে বজ্রপাত স্পর্শ হয়ে দগ্ধ হয়ে যায়। তখনই ঘটনাস্থলে সে প্রাণ হারায়।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, ভোররাতে কালবৈশাখি ঝড় ও বজ্রপাত শুরু হলে নিহত আরফাত তার বাবার সাথে তাদের লবণ মাঠে পলিথিন তুলতে গেলে সেখানে তার শরীরের বজ্রপাত স্পর্শ হয়ে আহত হয়। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

এদিকে দুইজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু, বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম সজীব, এস এম গিয়াস উদ্দিন, রুমানা আক্তার। তারা নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions