শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

চট্টগ্রামে হিটস্ট্রোকে প্রাণ গেল শিক্ষকের

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৩২০ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামে নদী পার হওয়ার সময় ফেরীতে হিটস্ট্রোকে মো. মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর কালুরঘাট ফেরীতে এই ঘটনা ঘটে। নিহত কুতুবী কক্সবাজার জেলার কুতুবদিয়ার বাসিন্দা। তিনি বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদরাসায় শিক্ষকতা করতেন।

নিহত কুতুবী আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার সহসভাপতি ছিলেন। ওই সংগঠনের সদস্য সচিব কাজী মো. এমরান কাদেরী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চট্টগ্রাম শহরের চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন কুতুবী। সকাল ৯টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন তিনি। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions