শিরোনাম
হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট ট্যুরিস্ট হয়ে এসে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা,ঝর্না চাকমা জিয়ানাসহ জড়িত অনেকে ‘গোল্ডেন আওয়ারে’ প্রাণহানি কমাতে মহাসড়কে অ্যাম্বুলেন্স, ফল মিলবে? টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা কর্মকর্তা – কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী রাঙ্গামাটিতে যৌতুকের মামলায় স্বামীর ৩ বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা ওসমান হাদি হত্যার চাঞ্চল্যকর তথ্য পাহাড়ের সব সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে সরকার: মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া

কক্সবাজারের রামুতে সন্ত্রাসীদের গুলি ও দায়ের কোপে বাবা-ছেলে নিহত

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের রামুতে বার্মিজ চোরাই গরু নিয়ে দ্বন্দ্বের জেরে বাবা-ছেলেকে হত্যা করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকার ঘোনারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হত্যার শিকার দুজন হলেন গর্জনিয়া ইউনিয়নের থোয়াইগ্যাকাটা এলাকার জাফর আলম (৫৫) ও তাঁর ছেলে মো. সেলিম (৩৩)।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রোববার রাত ১টার দিকে বার্মিজ অবৈধ গরু পাচারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। ওরা ছিল ৪০-৪৫ জন। সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র, দা বা ছুরি। তারা প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে সেলিমকে দা দিয়ে কোপাতে থাকে। ছেলের চিৎকার শুনে তাঁর বাবা এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। খবর পেয়ে গর্জনিয়া ফাঁড়ির পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে স্থানীয় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, একদিকে সীমান্তে চোরাচালান বেড়ে গেছে, অপরদিকে পুলিশ রাতে টহল দিচ্ছে না। এ কারণে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বারবার খুন-খারাবি হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল রাতে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রাত ২টার দিকে রক্তাক্ত দুজনকে হাসপাতালে আনা হলেও
তাঁরা ছিলেন মৃত। তাঁদের একজনের শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপ ছিল আর অপরজনের গায়ে ছিল গুলির চিহ্ন। দুজনই অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের আটক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, সম্প্রতি রামুতে আরও দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একাধিক হামলার ঘটনায় শতাধিক নিরীহ লোক আহত হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions