শিরোনাম
পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ

ইরানি পরমাণু স্থাপনায় হামলা চালাবে ইসরাইল!

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২৭৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট: -ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে ইসরাইল। এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসঙ্ঘ পরমাণু নজরদারি সংস্থার প্রধান। তিনি আরো জানিয়েছেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাজেন্সি (আইএইএ) আজ মঙ্গলবার ইরানি স্থাপনাগুলো পরিদর্শন করবে।

ইসরাইলের সামরিক প্রধান সোমবার জানিয়েছেন, গত শনিবারের ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব তার দেশ দেবে। বিভিন্ন দেশ সংযত থাকার আহ্বানের মধ্যেই ইসরাইলি সামরিক প্রধান ওই হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

উল্লেখ্য, গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে দুই শীর্ষ কমান্ডারসহ সাতজনকে হত্যার বদলা নিয়ে শনিবার তিন শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরাইল দাবি করেছে, এসব প্রজেক্টাইলের ৯৯ ভাগই ভূপাতিত করা হয়েছে।

আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, ‘নিরাপত্তা বিবেচনায়’ ইরান রোববার তার পরমাণু স্থাপনাগুলো বন্ধ রাখে। তবে সোমবার এগুলো আবার খুলে দেয়া হয়। গ্রসি বলেন, ‘পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়া পর্যন্ত’ আমাদের অপেক্ষা করতে হবে।

তিনি নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, ‘আমরা মঙ্গলবার যাচ্ছি। এটা আমাদের নজরদারি কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না।

ইরানি পরমাণু স্থাপনাগুলোতে ইসরাইল হামলার সম্ভাবনার ব্যাপারে প্রশ্ন করা হলে গ্রসি বলেন, ‘আমরা সবসময় এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন।’ তিনি ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানান।

আইএইএ নিয়মিতভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করে থাকে। এগুলোর অন্যতম হচ্ছে নাতাঞ্জ সমৃদ্ধকরণ প্লান্ট। এটি ইরানের পরমাণু কর্মসূচির মূল স্থাপনা।

ইরান বলছে, তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। তবে পাশ্চাত্য শক্তিগুলো অভিযোগ করছে, ইরান পরমাণু বোমা তৈরীর চেষ্টা করছে।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনীর প্রধান লে. জেনারেল হারজি হ্যালেভি সোমবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শনিবারের ইরানি হামলার জবাব অবশ্যই দেয়া হবে। তিনি ইরানি হামলায় সামান্য ক্ষতিগ্রস্ত নেভাতিম বিমানঘাঁটি পরিদর্শনকালে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইরান চেয়েছিল ইসরাইল রাষ্ট্রের কৌশলগত সক্ষমতার ক্ষতি করতে। এমন কিছু তারা আগে কখনো কতে পারেনি। আমরা ‘আয়রন শিল্ড’ অভিযানের জন্য প্রস্তুত ছিলাম।

সূত্র : জেরুসালেম পোস্ট ও টাইমস অব ইসরাইল

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions