শিরোনাম
রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৫ দেখা হয়েছে

চট্টগ্রাম:- চট্টগ্রামের কোতোয়ালীতে তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকাল ৩টায় দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা পুলিশের এসআই রাশেদ।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। বাসার ভেতরে তাকে মৃত পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গতকাল শনিবার থেকে পলি চৌধুরীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রবিবার বাসার দরজা বন্ধ দেখে স্থানীয়দের ডাকা হয়। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান তারা। পলি বাসায় একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions