শিরোনাম
খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা রাঙ্গামাটিতে সীমানা পিলারে গরু বাধাকেঁ কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ রাঙ্গামাটি ইসলামী ব্যাংক শাখার এজেন্ট ব্যাংকের গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা সারাজীবনের সঞ্চয় হারিয়ে দিশেহারা অনেকে ফটিকছড়িতে ধর্ষণ করে বেয়াইনকে খুন করলেন বেয়াই রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় গুলিতে নিহত ১, প্রতিবাদে সড়ক অবরোধের ঘোষণা রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- বাংলাদেশ সংবাদ সংস্থা ও সময় টেলিভিশনের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি জিতেন বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলা শহরের শাপলা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কিসলু জানান, অন্তর্র্বতী সরকারের সময় দায়ের হওয়া পাঁচটি জিআর মামলা রয়েছে জিতেন বড়ুয়ার বিরুদ্ধে। রুজু হওয়া পাঁচটি মামলার মধ্যে চারটিই কয়েক বছর আগে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘটিত ঘটনার। একটি ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল থেকে দুইজন সাদা পোশাকের পুলিশ জিতেন বড়ুয়াকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলেন।

প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলা দিয়ে অনেককে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions