শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

রাঙ্গামাটিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় কাপ্তাই খালের পানিতে ডুবে হাবীবুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত হাবীবুর রহমান ওই এলাকার নাজের আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাদ্রাসার পরীক্ষা শেষে বাড়িতে ফেরে হাবীব। পরে দাদিকে না পেয়ে সে কাপ্তাই খালের দিকে যায়। একপর্যায়ে খালের পানিতে ডুবে যায় শিশুটি। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে কাপ্তাই খালে হাবীবকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। তাকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions