শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

স্বাক্ষর আমার নয়, কমিটি ভুয়া রাঙ্গামাটি জেলা কমিটি নিয়ে হাজী মুজিবুর রহমান

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩০০ দেখা হয়েছে

​মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি:-ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের স্বাক্ষর জালিয়াতি করে রাঙ্গামাটি জেলা তাঁতী দলের একটি কমিটি অনুমোদনের গুরুতর অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় নেতৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি চক্র ভুয়া এই কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​অনুসন্ধানে জানা গেছে, রাঙামাটি জেলা তাঁতী দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একটি বিশেষ মহল এই তৎপরতা চালিয়েছে। কমিটির পত্রে কেন্দ্রীয় সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে, তা সম্পূর্ণ নকল। কেন্দ্রীয় দপ্তরের রেকর্ড অনুযায়ী, রাঙ্গামাটি জেলার জন্য সম্প্রতি এ ধরনের কোনো কমিটি অনুমোদন দেওয়া হয়নি।
​এই ভুয়া কমিটির খবর ছড়িয়ে পড়ার পর রাঙ্গামাটি জেলা ও উপজেলা পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দলের এই ক্রান্তিলগ্নে যারা পদ-পদবির লোভে জালিয়াতির আশ্রয় নিচ্ছে, তারা মূলত দলের শত্রু। তারা অতি দ্রুত এই চক্রের হোতাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।আমার স্বাক্ষর জাল করে যারা কমিটি ঘোষণা করেছে, তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। কেন্দ্রীয় তাঁতী দল এই জালিয়াতির সাথে কোনোভাবেই জড়িত নয় এবং ওই তথাকথিত কমিটির কোনো আইনগত বা সাংগঠনিক ভিত্তি নেই। হাজী মুজিবুর রহমান (সদস্য সচিব, কেন্দ্রীয় তাঁতী দল)
​কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, এই জালিয়াতির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। স্বাক্ষর জাল করার পেছনের কুশীলবদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এর মধ্যেই ভুয়া কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে এবং যারা এই অবৈধ প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
​বিবৃতিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী তাঁতী দলের নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে, সে জন্য সকল স্তরের নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। অনুমোদিত কমিটি বা যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত শুধুমাত্র কেন্দ্রীয় দপ্তরের প্যাড ও বৈধ স্বাক্ষরেই কার্যকর হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions