শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গায় নির্ধারণ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৫৪ দেখা হয়েছে

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি (রাঙ্গামাটি):- বিলাইছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াশব্লক নির্মাণে চূড়ান্তভাবে জায়গার স্থান নির্ধারণ করা হয়েছে। শনিবার ( ৯ মে ) উপজেলার গণমান্য ব্যক্তিদের নিয়ে এই সমাধান করা হয় । এতে উত্তরদিকে গ্যালারির পাশে মিলন ও কিরণ চাকমার জায়গায় নির্মানের বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এমএ সালাম ফকির, হেডম্যান রমাকান্ত আমু, কনট্রাক্টর উক্যচিং মার্মা ও পলিক চাকমা, জায়গার মালিক শিক্ষক কিরণ চাকমা, মিলন চাকমা, শান্তি রায় চাকমা ( রায় বাবু), ধনমুনি চাকমা, কল্পরঞ্জন কার্বারী, মহিলা মেম্বার বলাকা রানী চাকমা,বিদ্যাসাগর চাকমা, খেলোয়াড় পলাশ চাকমা,সুজয় চাকমা, ভাগ্যধন চাকমা, এবং অন্যান্য খেলোয়াড়সহ সমাজের বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি।

দশের সুবিধার্থে নিজস্ব ভূমি দেওয়ার জন্য শিক্ষক-কিরণ চাকমা ও তার ছোট ভাই মিলন চাকমা এবং তাদের পরিবারের প্রতি উপজেলা প্রশাসন,উপজেলা বিএনপি ও উপস্থিতি সবার পক্ষ হতে ধন্যবাদ জ্ঞাপন ও দীর্ঘায়ু কামনা করা হয়। জানা গেছে, গত ছয় মে মাঠের দক্ষিণ পার্শ্বে গোল বারের বরাবর ওয়াশব্লক নির্মাণ করায় খেলোয়াড় ও জনমনে অসন্তোষ প্রকাশসহ নানা সমস্যার কথা সংবাদ সম্মেলনে উঠে আসলে তাৎক্ষণিক কাজ স্থগিত করে দেয় নির্মাণ কর্তৃপক্ষ। আজ সে সমস্যা সমাধান হয়ে এখন সবাই খুশি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions