শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

এনআইসিইউতে শিশু মারা যাওয়ায় চিকিৎসককে পিটিয়ে আইসিইউতে পাঠালেন স্বজনরা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৬ দেখা হয়েছে

চট্টগ্রাম:- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু মারা যাওয়ায় এক চিকিৎসককে বেধড়ক মারধর করেছেন স্বজনরা।

রোববার (১৪ এপ্রিল) সকালে মেডিলে সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতাল এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত চিকিৎসককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে।

জানা গেছে, শনিবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রামে মেডিকেল সেন্টার হাসপাতালের এনআইসিইউতে ব্রঙ্কোনিউমোনিয়া জটিলতা নিয়ে এক শিশু ভর্তি হয়।

রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনার পরপরই রিয়াজ উদ্দিন শিবলুর ওপর হামলা চালায় শিশুটির বাবা সুমনসহ তার স্বজনরা। এতে মাথায় গুরুতর আঘাত পান চিকিৎসক রিয়াজ।

চট্টগ্রাম মেডিক্যাল সেন্টারের ম্যানেজার ডা. মো. ইয়াসিন আরাফাত বলেন, সীতাকুণ্ডের বিএম ডিপো এলাকা থেকে এক শিশুকে গতরাতে এনআইসিইউতে ভর্তি করা হয়। শিশুটি মারা যাওয়ার পর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালায় তার স্বজনরা। গুরুতর ওই চিকিৎসককে চমেক হাসপাতালে আইসিইউর ১৫ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি বিএমএ নেতাদের জানিয়েছি। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিয়েছি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions