শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

রাঙ্গামাটিতে কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৪৬ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে দিনব্যাপী হয়ে গেলো কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা। বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল উপস্থিত ছিলেন।
সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, পাহাড়ের প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে কম সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। এতে কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কৃষকদের উন্নয়ন হলে দেশের খাদ্য সংকট দূর হবে। উৎপাদন হবে অর্থনীতির।

পরে কৃষি মেলায় কৃষকদের বিনামূল্যে সরকারি বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি তুলে দেন জেলা প্রশাসক। একইসঙ্গে ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ২৭ লাখ টাকা কৃষি ঋণের চেক প্রদান করেন। দিনব্যাপী কৃষি মেলায় জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা যোগদান করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions