শিরোনাম
কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল, না খেলেই সেমিফাইনালে লিটনরা ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর হাভানার পাশে চীন যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যেই অস্ত্র হাতে নিচ্ছেন ইরানি নারীরা স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা ‘২ কোটি দেন, সব সই করে দেব’ লক্ষ্মীপুরে পিডিবির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত ‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযান, চট্টগ্রামে এক রাতে আটক ৩৫৪ দাবি মানা না হলে পার্বত্য চট্টগ্রামে অশান্ত পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে রাঙ্গামাটিতে বিজিবির বড় সফলতা: ২টি পিস্তল, গুলিসহ বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ

স্ত্রীর ডেলিভারির ওষুধ কিনতে গিয়ে হাসপাতালে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখা হয়েছে

হাটহাজারী:- চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে স্ত্রীর সন্তান প্রসবের (ডেলিভারি) সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।

এদিন রাত আটটায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।

তবে ওই ছাত্রলীগ নেতাকে আটকের পর দিনভর পরিবারের পক্ষ থেকে তাকে ‘ডিবি পরিচয়ে তুলে নেওয়ার’ অভিযোগ তোলা হলেও গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে কেউ বিষয়টি স্বীকার করেনি। পরবর্তীতে রাতে হাটহাজারী থানার ওসি গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে।

পরিবার সূত্রে জানা যায়, মো. হাসানের স্ত্রীকে সন্তান প্রসবের জন্য পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাসান স্ত্রীর জন্য ওষুধ কিনতে গেলে সাদা পোশাকে আসা ৮ থেকে ১০ জনের একটি দল ডিবি পরিচয়ে তাকে নিয়ে যায়। পরিবারের দাবি, হাসপাতাল প্রাঙ্গণে ২৫ থেকে ৩০ জনের একটি দল উপস্থিত ছিল এবং তারা হাসানকে টেনেহিঁচড়ে নিয়ে যায়।

ঘটনার সময় পার্কভিউ হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে দিনভর পুলিশের সংশ্লিষ্ট ও দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও ঘটনার বিষয়ে গণমাধ্যমকে কেউ স্বীকার করেননি বা নিশ্চিত তথ্য দেননি।

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান জানান, হাটহাজারী থানার সন্ত্রাস বিরোধী তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions