শিরোনাম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কঙ্গোয় ১০০ যাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত অন্তত ৪১ শান্তিময় ও মানবিক বিশ্ব দেখতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাজেকে সোলারভিত্তিক পানি সরবরাহ ও কৃষি সেচ প্রকল্পের উদ্বোধন সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল কক্সবাজার সৈকতে বসছে তিনদিনের পর্যটন উৎসব রাঙ্গামাটিতে আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তি স্থাপন করলেন মীর হেলাল রাঙ্গুনিয়ায় ফিজিবিলিটি স্ট্যাডির কাজ শুরু, উৎপাদন হবে দৈনিক ১০ কোটি লিটার পানি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘ ছোঁয়ার হাতছানি বান্দরবানের মারাইংতংয়ে জেলা পরিষদে কোন দুর্নীতি-অনিয়ম হলে ছাড় দেয়া হবেনা : পার্বত্য প্রতিমন্ত্রী

সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

রাউজান:- চলমান আন্দোলনের মাঝেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অনলাইনে যোগ দিলেও সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী হাতে মশাল নিয়ে অংশ নেন।

মিছিলটি চুয়েটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। রাত ৮টার দিকে এর সমাপ্তি ঘটে। এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে দ্রুত পুনর্বহাল করার দাবি জানান। পাশাপাশি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন কর্মসূচির কারণে কার্যত তৃতীয় দিনের মতো অচল ছিল চুয়েট।

এর আগে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা সচিবের কাছে অনলাইনে যোগদান করেন চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে এখনো তিনি সরাসরি ক্যাম্পাসে যাননি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, মাত্র ৫৬ দিনের মাথায় সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দিয়ে গত ২১ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের পর থেকেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা নিয়োগ বাতিল ও সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন, যাতে পরবর্তীতে চুয়েট শিক্ষক সমিতিও সংহতি জানায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions