
রাঙ্গামাটি:- রাঙ্গামাটি রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৩ জন আহত হওয়া খবর পাওয়া গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে উপজেলার দুই নং গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, একই এলাকার যতন তঞ্চঙ্গ্যা নামক ও মরহুম ইসলাম মাঝির পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার মৌজা প্রধান হেডম্যান, মেম্বারের উপস্থিতি জমি পরিমাপ করতে গেলে অতর্কিতভাবে ভাবে দাড়ালো দা দিয়ে আবদু রহিম (৩৫) নামক এক যুবক কে কোপ দিয়ে হত্যার উদ্যােশে আহত করে যতন তঞ্চঙ্গ্যা। এতে কোপের আঘাতে রহিমের বাম পাশের পিঠে ও গর্দনায় আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপর দিকে হামলায় শানু আকতার ও আয়সা বেগম নামক দুই নারী আহত হয়। হামলাকারী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়ি পাড়া এলাকার কালাচান তঞ্চঙ্গ্যার ছেলে।
আহতদের মধ্যে আবদু রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বাকিরা রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. জিয়াউর রহমান জানান, আহতদের মধ্যে রহিম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।যদি কেউ অভিযোগ দাখিল করেন তাহলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।