শিরোনাম
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে? হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান পাহাড়ের বুকে জুমের সবুজ স্বর্ণালী রঙে ফিরছে জনপদের জীবিকার অবলম্বন ইউপিডিএফ সন্ত্রাসী সংগঠন, রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে– ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন বোর্ড গঠন নারায়ণগঞ্জ এসপির আকস্মিক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১১ আওয়ামী লীগ প্রশ্নে আমাদের এক থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে একদিনে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল চট্টগ্রামে সিএসইর সেমিনার : আগাম মূল্যের নিরাপত্তা দেবে কমোডিটি এক্সচেঞ্জ ব্যাংক খাত সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্র নাথ মাহাতো। বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক শাখার ৫ম সম্মেলনে তিনি এই সংশয় প্রকাশ করেন। আজ ( বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে রাঙামাটির আশিকা কনভেনশন হলে তিন পার্বত্য জেলার নেতৃবৃন্দের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় তিনি বলেন, আর একমাস পরেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু কোন সাইন-সিম্পটম দেখে তা মনে হয় না। এখানে কোন প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে কি হবে না সেটাও আমাদের কাছে পরিষ্কার না। যারা নির্বাচন করছেন তারাও আমাদের অধিকার নিয়ে কিছু বলছেন না। তাদের কোন ইস্তেহার নেই, আমাদের নিয়ে ভাবণাও নেই। আর হ্যাঁ ভোট কিংবা না ভোট নিয়েও আমরা পরিষ্কার নই। হ্যাঁ ভোটের পর সংবিধান পরিবর্তন হলে আমাদের অধিকার কি নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের সভাপতি অবঃ উপ সচিব প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির, সাংগঠনিক সম্পাদক এন্ড্রু সলোমার, আদিবাসী ফোরাম পার্বত্য চট্রগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদারসহ অনেকে।

এসময় তারা বলেন, সামনে নির্বাচন ও গণভোটের আয়োজন করা হচ্ছে কিন্তু এই অঞ্চলের পাহাড়িদের জন্য কোন ঘোষণা নেই। তাহলে তারা হ্যাঁ ভোট নাকি না ভোট দিবে। যে বিএনপি পার্বত্য চুক্তির বিরুদ্ধে লংমার্চ করছে তারাও নিশ্চুপ। তারা কিভাবে এই চুক্তি বাস্তবায়ন করবে। আর জামায়েত-এনসিপি তাদেরও সে আন্তরিকতার সংকট রয়েছে বলে সংশয় প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে প্রকৃতি রঞ্জন চাকমাকে সভাপতি, ইন্টুমনি তালুকদারকে সাধারণ সম্পাদক ও ক্যসামং মারমাকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক শাখার ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions