শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৫২৩ দেখা হয়েছে

শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এ সময় নিহত হয়েছেন সোহান নামে এক যুবক।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে। ঘটনাস্থলে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা চলছিল। এলাকাটি পুলিশের কড়া নজরদারিতে ছিল। ভোর ৪টার দিকে বিকট শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলেগিয়ে দেখেন একটি ঘরের লণ্ডভণ্ড অবস্থা। এর কিছু দূরে এক যুবকের লাশ পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

এদিকে ঘরের ভেতরে রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions