শিরোনাম
২৪ ঘন্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৩৯ সুবিধাজনক সময়ে মোদি-তারেক বৈঠক: ত্রিবেদী অর্থসংকটে ৮৩ লাখ শরণার্থীর সহায়তা বন্ধের শঙ্কা: জাতিসংঘ বান্দরবানের দুর্গম এলাকায় পৌঁছেনি ৯০ শতাংশ শৌচাগার, পৌঁছেছে শুধু বঞ্চনা ঋতুপর্ণা চাকমার মতো খেলোয়াড়রা আমাদের গর্ব : ওয়াদুদ ভূইয়া ইউরেনিয়ামবাহী বাংলাদেশের বিমান আটকে দেয়ার নেপথ্যে কী, জানাল পাকিস্তান যেখানে ২০০ বছর পর কার্যকর হচ্ছে কোনও নারীর মৃত্যুদণ্ড! অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন কাটা-ছেঁড়া ছাড়াই হৃদরোগের আধুনিক চিকিৎসা

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান ঘোষণার পর খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে গুইমারার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করেছে গুইমারা থানা পুলিশ।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আটক হওয়ারা হলেন গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল।

তাদের মধ্যে সোহাগ মিয়া গুইমারার হাফছড়ি ইউননিয়নের ৬নং ওয়ার্ডের সভাপতি ও অন্যরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা রয়েছে।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগে গুইমারা থানার এসআই মো. ওসমান গণি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। এরই মধ্যে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions