শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-গত ১৫ বছরে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্যাতন নিপীড়নকারীদের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাসটিস’ কর্মসূচি পালন করেছে রাবিপ্রবি ছাত্রদল। বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে গিয়ে শেষ হয়। পরে রাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ ভিসি বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডের যথাযথ বিচার ও সাজা নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, জুলাই-আগস্টের ছাত্র জনতার গন অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদের ডান হাত হিসেবে কাজ করা এই সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করা না হলে বিপ্লবের শীহদদের আত্মা অতৃপ্ত থেকে যাবে।
একই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ রাবিপ্রবিতে জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের নিবর্তনমূলক কর্মকান্ড সম্পর্কে দুটি অভিযোগ পত্র জমা জমা দেন। তারা অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় উপাচার্য আবেদনের মর্মর্থ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এসময় রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক মো: জসিম উদ্দীন, নাছির উদ্দিন অর্নব, আশিক হোসেন, সাজ্জাদ , সোলেমান বাদশা, ইউনুস ইয়ামিন, জিশান আহমেদ , আরিফুল ইসলাম জয়, মোহাম্মদ সাঈদ, আশরাফুল ইসলাম, তৌফিক হাসান রাসেল ,শরিফ উদ্দিন , রবিউল কাউসার লাবিব ও মোহাম্মদ হৃদয় সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions