শিরোনাম
রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ

রাঙ্গামাটিতে সার্ভার জটিলতায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম স্থগিত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের যাচাই-বাছাই করে স্মার্ট কার্ডে রূপান্তরের পর ফের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যের পণ্য জেলা প্রশাসক উদ্বোধন করা কথা থাকলেও কার্ড জটিলতায় বিক্রয় কার্যক্রম স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে শহরের পৌরসভা কার্যালয়ের সামনে টিসিবি পণ্য কিনতে এসে সার্ভার জটিলতার কারণে খালি হাতে ফেরত গেছেন ক্রেতারা।

টিসিবি পণ্য নিতে আসা ক্রেতারা জানান, সকাল থেকে ২ ঘণ্টারও বেশি সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর জানতে পারলাম স্মার্ট কার্ডের সার্ভার জটিলতার কারণে আজ পণ্য বিক্রি হবে না। বিষয়টি আমাদের জন্য কষ্টের।

টিসিবি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান মো. জাবেদ জানায়, চাল, ডাল, ভোজ্য তেল ও চিনি বিক্রি করা হবে। এর মধ্যে কার্ডধারী প্রতিজন ১০০ টাকা লিটার দরে দুই লিটার তেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজির দরে ৫ কেজি চাল ও ৭০ টাকা কেজির দরে ১ কেজি চিনি কিনতে পারবেন। তবে সর্ভার জটিলতার কারণে আজ দেয়া সম্ভব হয় নি। পরে তারিখ জানিয়ে দেয়া হবে।

রাঙ্গামাটি পৌরসভার সূত্র থেকে জানা যায়, পূর্বে রাঙামাটি পৌর এলাকায় ১৫ হাজার ৫৯ জনের ফ্যামিলি কার্ড থাকলেও পরে স্মার্ট কার্ড পায় ৯ হাজার ৬৭১ জন। একই ব্যক্তির এনআইডি ও মোবাইল নম্বর না হওয়ায় বাকি কার্ড হালনাগাদ করা হচ্ছে।

রাঙ্গামাটি পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার জানান, সিমের সঙ্গে কার্ডের নলাইন একটিভ এখনো হয়নি। টেকনিক্যাল জটিলতায় আজ টিসিবি পণ্য দেয়া হয়নি। তবে এই সমস্যা সমাধানে যোগাযোগ হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions